রামাদ্বান মাসে নফল ইবাদত

রামাদ্বান মাসে নফল ইবাদত।


ইবাদতের যত প্রকার রয়েছে সকল মুসলমানদের তা কমবেশি জানা আছে।  যথা- রোযা,তারবীহ নামায,এবং কুরআন তিলাওয়াত দান সাদকাহ ইত্যাদি ইবাদত এ মাসের সাথে বিশেষভাবে সম্পর্ক যুক্ত। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রামাদ্বান মাসে হযরত জিবরাইল (আঃ) এর সাথে পবিত্র কুরআনের পুনরাবৃত্তি করতেন। 

এ জন্য এই মাসে যথাসম্ভব অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করা। কেননা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত। তাছাড়া মুখের মধ্যে সব সময় যিকির চালু রাখা। তিন তাসবীহ- সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং দুরুদ শরীফ ও ইস্তেগফারের আমল করা।


নফল নামায যত অধিক পরিমাণে সম্ভব আদায় করা।

পাশাপাশি অধিক পরিমাণে দান-সদকা করার চেষ্টা করা। হাদীস শরীফে বর্নিত আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের সমুদ্র ছিলেন। সারা বছর দান করতেন। কিন্তু পবিত্র রামাদ্বান মাসে তার পরিমান আরো বৃদ্ধি পেতো।

সুতরাং আমাদেরও উচিৎ অধিক পরিমাণে দান-সদকা করা।

Next Post
No Comment
Add Comment
comment url

আপনার জন্য আরো কিছু লেখা